মালদা

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় আয়োজিত হল পুরাতন মালদায়

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও দীর্ঘ ২৭ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করল পুরাতন মালদার মঙ্গলবাড়ী শঙ্কর স্মৃতি ক্লাব। মালদার ক্যেন পুকুর থেকে মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দৌড়ে রাজ্য এবং জেলা থেকে ৫৪ জন প্রতিযোগী অংশ নেয় আজ। ম্যারাথন দৌড়ে অংশ গ্রহনকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে ইংরেজবাজার ব্লকের ফুল বাড়িয়া অঞ্চলের অনুপ ঘোষ, দ্বিতীয় স্থান অধিকার করে মালদা জয় মেমোরিয়াল ক্লাবের তাপস কান্তি দাস, তৃতীয় স্থান অধিকার করে ওল্ড মালদার এথ্যালেটিক ট্রেনিং সেন্টারের হাসিবুল হক। আজ এই ম্যারাথন দৌড়েকে কেন্দ্র করে প্রচুর দর্শকের ভির দেখা যায় রাস্তার দুই ধারে। ম্যারাথন দৌড়ের পাশাপাশি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আরও অন্যান্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বলে জানান ক্লাবের সদস্যরা।   
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/uEJvL8nGAE8